ময়মনসিংহে মাইক্রোবাস চাপায় ২ শিশু নিহত
ময়মনসিংহ শহরের আকুয়া ভাঙ্গারপুল এলাকায় বৃহস্পতিবার সকালে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে পাপিয়া (৪) ও সাকিব (৩) নামের দুটি শিশুর মৃত্যু হয়েছে।
এদের বাড়ি শহরের আকুয়া বোর্ডঘর এলাকায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকতারুজ্জামান জানান, সকাল সাড়ে ১১ টায় একটি দ্রুতগামী মাইক্রোবাস পাপিয়া ও সাকিবকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
