২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক কমিশনারের মৃত্যুতে ডিসিসিতে আধাবেলা ছুটি

ঢাকা সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুস সাত্তাস ভূঁইয়ার মৃত্যুতে বুধবার ঢাকা নগর ভবনের প্রধান কার্যালয় ও ১০টি আঞ্চলিক কার্যালয় আধাবেলা ছুটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 03:08 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এক শোক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার রাত ১১টায় সাবেক এই কমিশনার ল্যাব এইড হাসপাতালে মারা যান।

ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা আবদুর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়, সাবেক ওয়ার্ড কমিশনার আবদুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে মেয়র সাদেক হোসেন খোকা শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানান।