প্রয়াত আব্দুস সাত্তার ভূঁইয়াকে দেখতে হাসপাতালে হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার সকাল ১১টায় রাজধানীর ল্যাবএইডে প্রয়াত আব্দুস সাত্তার ভূঁইয়াকে দেখতে যান।
ঢাকার ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুস সাত্তার ভূঁইয়ার শোকসন্তপ্ত পরিবারকে শেখ হাসিনা সান্ত¡না দেন। তিনি সেখানে প্রায় আধ ঘন্টা অবস্থান করেন। ৫২ দিনের বিদেশ সফর শেষে গত সোমবার দেশে ফেরার পর এই প্রথম নিজ বাড়ির বাইরে এলেন হাসিনা।
এসময় হাসিনার সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক ও সুরঞ্জিত সেনগুপ্তসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে শেখ হাসিনা ল্যাবএইডে আছেন এই খবর পেয়ে তাকে এক নজর দেখার জন্য হাসপাতালের সামনে প্রচুর লোক সমাগম হয়। জনসমাগম সামাল দিতে না পারায় কিছুক্ষণের জন্যে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
গত সোমবার হৃদযন্ত্রের জটিলতা নিয়ে আব্দুস সাত্তার ভূঁইয়াকে ল্যাবএইডে ভর্তি করা হয়।
