২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিতে ব্যবসায়ী খুন

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের বাসভবনের কাছে মঙ্গলবার রাত ৩টার দিকে জাহাঙ্গীর (৩৫) নামের এক ব্যবসায়ীকে ছুরি মেরে খুন করেছে একদল ছিনতাইকারী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 11:57 AM

Updated : 26 Apr 2022, 02:19 PM

নিহত জাহাঙ্গীরের বাড়ি কসবা উপজেলার নিমবাড়িতে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, জাহাঙ্গীর রাত আড়াইটার দিকে ঢাকা থেকে চিটাগাং মেইলে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছান। রেল ষ্টেশন থেকে রিক্সায় চড়ে কাউতলী যাওয়ার পথে পুলিশ সুপারের বাসভবন অবকাশের কাছে একদল সশস্ত্র ছিনতাইকারী তার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্র্যায়ে তারা জাহাঙ্গীরকে ছুরি মারলে সে গুরুতর আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।