২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীর বিরুদ্ধে দুদকের মামলার রায় ১৩ মে

আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় আগামী ১৩ মে রোববার ঘোষণা করা হবে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 07:52 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

মঙ্গলবার দুপুরে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম বাদি পক্ষের শুনানি শেষে এ দিনটি ধার্য করেন।

আদালত সূত্র জানায়, নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় পলাতক ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. শফিকুর রহমান ভূঁইয়া।

গত ৮ এপ্রিল মামলাটি দায়েরের পর ১৭ এপ্রিল আদালতের নির্দেশে হাজারীর অফিস ও প্রেস থেকে বহু মালামাল ক্রোক করে পুলিশ। গত ২৩ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ আদালতে যুক্তি উপস্থাপন করেন পিপি অ্যাডভোকেট আবু তাহের। পরে বিচারক আগামী ১৩ মে রোববার মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।