২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের নগরকান্দায় আটক যুবদল নেতা রিমান্ডে

নগরকান্দা যুবদলের আটক সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদ (৩১) কে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 01:23 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

মঙ্গলবারতাকে ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার দুপুরে যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

নগরকান্দা থানা সূত্রে জানা গেছে, তৈয়বকে জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর ১৬ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এস এম তরিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নগরকান্দা থানার উপ পরিদর্শক নাসিম সিদ্দিকী জানান, তার বিরুদ্ধে সন্ত্রাস, দুর্নীতি, গাছচুরি, চাঁদাবাজি ও বাস ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।