শেরপুর একই পরিবারের ৪ জনের যাবজ্জীবন
শেরপুরে একটি হত্যা মামলায় একই পরিবারের বাবা, মা, ছেলে ও মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল কবির মঙ্গলবার বিকেলে এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শেরপুর সদর উপজেলার বাদা তেঘরিয়া গ্রামের সুরুজ্জামান (ছেলে), মো. রফিজ উদ্দিন (বাবা), মোছা. সূর্য্যি বেগম (মা) ও মোছা. রোজিনা খাতুন (মেয়ে)। দণ্ডপ্রাপ্তরা সবাই বর্তমানে পলাতক রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ১৫ এপ্রিল দুপুরে শেরপুর সদর উপজেলা বাদা তেঘরিয়া গ্রামের মো. ওয়াজ উদ্দিনের ছেলে এনামুল হক হাওলাদ বাবদ পাওনা ১০০ টাকা চাইতে গেলে একই গ্রামের আসামিদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আসামি নুরুজ্জামান এনামুল হকের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে অভিযোগ পত্র দেন।
বিজ্ঞ বিচারক ১৬ জন আসামীর সাক্ষ্য প্রমাণ শেষে এই কারাদণ্ড দেন।
