২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টে ভাংচুর মামলার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত

সুপ্রিম কোর্টের ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শীর্ষ আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম পরবর্তী এক বছরের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 01:45 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এর আগে গত ৪ এপ্রিল হাইকোর্ট মামলাটির কার্যক্রম চলতি বছরের ৯ মে পর্যন্ত স্থগিত করেছিল।

মঙ্গলবার ১২ শীর্ষ আইনজীবীর পক্ষের কৌসুলি মাহমুদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি এসএম এমদাদুল হকের বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে একটি রিটের শুনানি স্থগিত করাকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ওইদিনই কোর্ট কিপার নুরুল ইসলাম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

একই ঘটনায় ৪ ডিসেম্বর ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ চার আইনজীবীর বিরুদ্ধে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে ভাংচুরের মামলা দায়ের করেন ব্যারিস্টার ওমর সাদাত। এই মামলায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ ১২ শীর্ষ আইনজীবীর বিরুদ্ধে ২১ ডিসেম্বর অভিযোগপত্র দেয় পুুলিশ।

একই ঘটনা নিয়ে দুইটি মামলা চলতে পারে না দাবি করে অভিযুক্তদের পক্ষে মামলা খারিজের আবেদন জানানোর পর হাইকোর্ট গত চার এপ্রিল ভাংচুরের মামলার সমস্ত কার্যক্রম ৯ মে স্থগিত করে। স্থগিতাদেশের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য মঙ্গলবার আদেশ দেওয়া হয়েছে।