২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গফরগাঁওয়ে ট্রেন থেকে পড়ে ২ জনের মৃত্যু

ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেন থেকে পড়ে সোমবার রাতে দুইজন যাত্রী নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 12:53 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তাদেরকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা এ কাজ করেছে তা জানা যায়নি।

গফরগাঁওয়ের স্থানীয় এক সাংবাদিক জানান, উপজেলার মাইজহাটি এবং মীরবাজার এলাকায় এ দুজনকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলে একজন ট্রেনে কাটা পড়ে মারা যান এবং আরেকজন গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফসার উদ্দিন জানিয়েছেন, ওই যাত্রী দুজনকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তবে এর কারণ জানা যায়নি।

তিনি আরও জানান, লাশগুলো রাতেই গফরগাঁও স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। রেলওয়ে পুলিশ লাশ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।