২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্মসচিব পর্যায়ে ৬ কর্মকর্তা পদে রদবদল

যুগ্মসচিব পর্যায়ের ছয় কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 05:28 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

চট্টগ্রামের সাবেক মুখ্য মহানগর হাকিম শেখ মোবারক হোসেনকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তরে নিবন্ধক, শ্রম পরিদপ্তরের পরিচালক শামসুল আলমকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি যুগ্মসচিব) এসএম গোলাম ফারুককে ডেভেলপমেন্ট অব গভর্নমেন্ট পাবলিক লাইব্রেরি প্রকল্পের পরিচালক, ওএসডি যুগ্ম সচিব একেএম ইয়াহিয়া চৌধুরীকে যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের পরিচালক, ওএসডি যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে বেসরকারিকরণ কমিশনের পরিচালক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম জিসান আরা আরাফুন্নেছাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর/এমকে/আরবি/এসএনডি/এসডি/১৭২৮ ঘ.