২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ

তিন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে। সোমবার বিকালে সংস্থাপণ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 04:39 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

আদেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ দপ্তরের প্রধান নিয়ন্ত্রক বেগম রোকেয়া সুলতানাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল হাসান মোহাম্মদ রেজাউল কবিরকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।