কানাইপুর গণহত্যা দিবস মঙ্গলবার
কানাইপুর গণহত্যা দিবস মঙ্গলবার। ১৯৭১ সালের এদিনে ফরিদপুর উপজেলার কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিহারি ও বাঙ্গালি রাজাকাররা গণহত্যা, লুটতরাজ ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে।
কানাইপুর জমিদার বাড়ির নীনেশ সিকদার, জিবেশ সিকদার, দুলাল সিকদার, বিভূতিভূষণ সিকদার, অজিত সিকদারসহ ১৮ জনকে জবাই করে হত্যা করা হয়। রাজাকাররা বাড়ি বাড়ি হানা দিয়ে মূল্যবান সামগ্রী লুটের পর সেখানে অগ্নিসংযোগ করে।
একই দিনে কানাইপুর, খাসকান্দি, লক্ষ্মীপুর হোগলাকান্দি গ্রামে বিহারি ও রাজাকাররা হিন্দু ধর্মাবলম্বী ও আওয়ামী লীগ সমর্থকসহ স্বাধীনতাপন্থীদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
কানাইপুর গণহত্যার ৩৬ বছর পূর্তি উপলক্ষে ওই এলাকার শহীদদের বাড়িতে গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
