টানা আটদিনের মতো চাঙ্গা পুঁজিবাজার
বিদ্যুৎ, ব্যাংক এবং ওষুধ কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের বদৌলতে টানা আটদিনের মতো সোমবারও ঢাকা পুঁজিবাজার ছিল চাঙ্গা। দিনের শুরুতে সূচক কাঁটা ছিল ঊর্ধ্বমুখী।
এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ সূচক ১৮ দশমিক ০২ পয়েন্ট বা এক দশমিক ০১ শতাংশ বেড়ে এক হাজার ৭৯০ দশমিক ৮৫ পয়েন্ট হয়েছে।
ডিএসআই বা সার্বিক সূচক ১৪ দশমিক ৫১ পয়েণ্ট বা দশমিক ৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫১৬ দশমিক ৬৮।
বেলা সোয়া ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ৩৭ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার।
লেনদেনকৃত ১২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনের দিক দিয়ে শীর্ষে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি। তারপরেই রয়েছে ব্র্যাক ব্যাংক এবং ডেসকো। স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও সামিট পাওয়ারের অবস্থান যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম।
পাওয়ার গ্রিডের শেয়ারের দাম রোববারের ৫১৫ টাকা ১৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫২২ টাকা। লভ্যাংশ তুলে নেওয়ায় ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে ৫৯২ টাকায়।
এ ছাড়া ডেসকোর শেয়ারের দামও বেড়েছে। ৭৫১ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৭৬৮ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটির শেয়ার। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর শেয়ার দুই হাজার ৪৬২ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয়েছে দুই হাজার ৬২৫ টাকা। সামিট পাওয়ারের শেয়ার লেনদেন হচ্ছে ৬৩৪ টাকায়।
এর আগে রোববার প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয় ৬২৭ টাকা ২৫ পয়সায়।
