২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ যুগ্মসচিব পদে রদবদল

যুগ্মসচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। সোমবার সংস্থাপণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 12:47 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

আদেশে চট্টগ্রামের সাবেক মুখ্য মহানগর হাকিম শেখ মোবারক হোসেনকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমুহের পরিদপ্তরে নিবন্ধক, শ্রম পরিদপ্তরের পরিচালক শামসুল আলমকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি যুগ্মসচিব) এসএম গোলাম ফারুককে ডেভেলপমেন্ট অব গভর্নমেন্ট পাবলিক লাইব্রেরি প্রকল্পের পরিচালক, ওএসডি যুগ্মসচিব একেএম ইয়াহিয়া চৌধুরীকে যমুনা বহুমূখী সেতু কর্তৃপক্ষের পরিচালক এবং ওএসডি যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশাকে প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।