২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ সন্ত্রাসী জয় কলকাতায় গ্রেপ্তার

বাংলাদেশের পলাতক শীর্ষ সন্ত্রাসী তানভিরুল ইসলাম জয়কে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 09:56 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শনিবার পশ্চিম বঙ্গের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল জয়কে কলকাতার রাজারহাটের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে। কড়া পুলিশি পাহারায় তাকে দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় পুলিশের একটি সূত্র বাংলাদেশি সাংবাদিকদের জানিয়েছে, ভারতীয় পাসপোর্ট নিয়ে গত বছর দেড়েক ধরে কাপড় ব্যবসায়ী সেজে জয় কলকাতায় পালিয়ে ছিল। সেখানে তার নাম ছিল তারিক রানা জয়। বাংলাদেশ সরকারের পাঠানো তালিকার সূত্র ধরে গত ১৭ মার্চ ভারতীয় সিআইডি কর্মকর্তারা জয়ের সহযোগী কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে তার খোঁজ পান। জয় অসুস্থ বলে আলিপুর আদালতে আবেদন করে তাকে হাসপাতালে বিশেষ নিরাপত্তায় ভর্তি করে ভারতীয় গোয়েন্দারা।

বাংলাদেশের “মোস্ট ওয়ান্টেড” পর্যায়ের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় জয়ের নাম একদম ওপরের দিকে।