কুষ্টিয়ায় বাচ্চু মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ ১৩ জনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলা হয়েছে।
রোববার দুপুরে ঠিকাদার মতিউর রহমান বাপ্পী কুষ্টিয়ার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
মামলায় বাচ্চু মোল্লাকে প্রধান আসামী করা হয়।
অন্য আসামীরা হলেন, দৌলতপুর উপজেলা বিএনপি সহ সভাপতি জামাল উদ্দিন দুলাল, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক রমজান আলী, বিএনপি নেতা জহুরুল ইসলাম, লালচাঁন, শহীদুল ইসলাম, নুরুল ইসলাম, ফজলু, উপজেলা যুবদল সভাপতি মাহাবুব লস্কর, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও বাচ্চু মোল্লার ছোট ভাই শামীম মোল্লা।
বাদী তার অভিযোগে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি নির্মাণ কাজকে কেন্দ্র করে বাচ্চু মোল্লা ও তার সহযোগীরা ১০ লাখ টাকা চাঁদা নেন।
কুষ্টিয়ার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান মামলাটি গ্রহণ করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
