২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২

জঙ্গি সন্দেহে রোববার সকালে নবাবগঞ্জ রেল স্টেশন থেকে দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 11:36 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শমসের নগর গ্রামের সোহেল রানা (১৯) ও একই উপজেলার শরিয়তপুর গ্রামের মিজানুর রহমান (১৭)। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

পুলিশ তাদের কাছ থেকে দুইটি খেলনা শটগান, পাঁচটি অডিও ক্যাসেট, একটি মিনি টেপ রেকর্ডার, একটি অ্যাডাপটার, এক প্যাকেট ছোট বড় তারকাটা, কয়েকটি ধর্মীয় বই ও একটি ব্যাগ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মুখলেছুর রহমান জানান, দুই মাদ্রাসা ছাত্র সোহেল রানা ও মিজানুর রহমান সকালে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে আসে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।