২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় ডাকাতি

নগরীর আছদগঞ্জে এক ঢেউটিন ব্যবসায়ীর বাসা থেকে সশস্ত্র ডাকাত দল প্রায় পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র, ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 08:03 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে স্বপন দত্ত নামে ওই ব্যবসায়ীর আছদগঞ্জের খুইল্লা মিয়া মার্কেটের বাসায় হানা দেয় চার-পাঁচ জন ডাকাত। অস্ত্রের মুখে তারা বাসার সবাইকে আটকে রেখে লুটপাট চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই রাশিদা পারভীন দুপুরে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনও মামলা এখনও হয়নি।