২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলেশ রিসিলের মৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠন

যৌথবাহিনীর হেফাজতে আদিবাসী নেতা চলেশ রিসিল সাংমার মৃত্যুর বিষয়টির বিভাগীয় তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 05:21 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: রফিউদ্দিনকে এর দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলেশ রিসিল সাংমা কখন, কোথায়, কীভাবে গ্রেপ্তার হয়েছিলেন; তার শারীরিক অবস্থা, চিকিৎসা ব্যবস্থা, মৃত্যুর কারণসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয় তদন্ত করে কমিশনকে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাগন্তীনগর গ্রামের আদিবাসী নেতা চলেশ রিসিল সাংমা (৪৫) গত ১৮ মার্চ রাতে যৌথবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মারা যান বলে অভিযোগ রয়েছে। তবে সেমময় যৌথবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, পালানোর সময়ে রাস্তায় তিনি জ্ঞান হারান। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়।