২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ইউপি সদস্যের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

পটুয়াখালীর এক ইউপি সদস্যের বাড়ি থেকে একটি সাটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 12:41 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শুক্রবার গভীর রাতে কলাপাড়া শহরের রহমতপুর এলাকার ইউপি মেম্বার মামুন সিকদারের বাড়ি থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর ক্যাপ্টেন হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা চাকামইয়া ইউনিয়নের মেম্বার মামুনের বাড়িতে গভীর রাতে অভিযান চালায়। তার বাসার বাথরুম থেকে একটি সাটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মামুন সিকদারকে বাসায় পাওয়া যায়নি।

মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০/১২ টি মামলা রয়েছে বলে ওই র‌্যাব কর্মকর্তা জানান।