সেনা ক্যাম্পের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে কলেজ ছাত্র আটক
চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জ উপজেলার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পের ভিডিও চিত্র ধারণ করার সময় এক কলেজ ছাত্রকে আটক করেছে সেনাবাহিনী।
কলেজ ছাত্রের নাম আবদুর রশিদ। সে রাধাকান্তপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি শিবগঞ্জ পৌর এলাকার পিঠালী তলায়।
শিবগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা বদরুল আলম (এসআই) বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সেনা ক্যাম্পের ভিডিও চিত্র ধারণের সময় সেনাবাহিনী রশিদকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে শিবির কর্মী হিসেবে পরিচয় দিয়েছে।
