২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পাবনার চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সন্ত্রাসী মাসুদকে শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 07:11 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

পাবনা সদর থানার দায়িত্বরত কর্মকর্তা ইকবাল শফি জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার দ্বীপচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ২০০৩ সালে ইয়াছিন হত্যাকাণ্ডের পরপরই মাসুদ গা ঢাকা দেয়। ওই বছরই রাজশাহীর দ্রুত বিচার আদালত মাসুদকে ৩২ বছর সশ্রম কারাদণ্ড দেন।

মাসুদ বলরামপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।