ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও কার্তুজ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চরনাল গ্রাম থেকে শুক্রবার ভোরে পুলিশ এক রাউন্ড কার্তুজ ও একটি পাইপগান উদ্ধার করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর জানান, কসবার শীর্ষ সন্ত্রাসী আরকানকে গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে ওই গ্রামের হোসেন ডাক্তারের বাঁশের ঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
