২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে জঙ্গি সন্দেহে আটক ২ জন ৭ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারকৃত হিযবুত তাওহীদের দুই সদস্য মোজাম্মেল হক ও গোলাম আযমকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 09:22 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বৃহস্পতিবার তাদেরকে যাত্রাবাড়ী থানা থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ ঢাকা মুখ্য মহানগর আদালতে হাজির করা হয়। মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন শুনানি শেষে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

গত ১ মে কমলাপুর রেল স্টেশনে বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।