২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুর থানার উপ-পরিদর্শককে গ্রেপ্তার

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দাদন ফকিরকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 09:02 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

জয়দেবপুরের দিঘীর জালা এলাকার জনৈক ইসমাইল হোসেন মহা পুলিশ পরিদর্শকের (আইজপি) কাছে তার বিরুদ্ধে অভিযোগ করায় তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগে বলা হয়, এলাকার এক লোক ইাসমাইলের কাছে সাত লাখ টাকা পান। এ কারণে গত ২৮ এপ্রিল দাদন ফকির ইসমাইলকে থানায় আটক রেখে নির্যাতন করে আট লাখ টাকা আদায় করেন। তার এ অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইজিপির নির্দেশে দাদনকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরের পুলিশ সুপার মো. আলমগীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেছেন, উপ পরিদর্শক দাদনের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। একই ঘটনায় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।