২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার চাঁদাবাজি মামলার বাদীর বিরুদ্ধে মানহানি মামলা নেয়নি আদালত

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার বাদী তাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানি মামলা গ্রহণ করেনি আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মানহানির মামলাটি করতে যান রাজধানীর বাড্ডা থানার শাহজাদপুর এলাকার ১১০৫ নং খিলবাড়িটেকের মুন্সী মোহাম্মদ রইসউদ্দিন।

কিন্তু আদালতের বিচারক আবদুল্লাহ হেল বাকী বাদীর জবানবন্দী নিয়ে মামলাটি খারিজ করে দেন। আদালতের আদেশে বলা হয়, এ ধরনের মামলা সেই করতে পারেন, ব্যক্তিগতভাবে যার মানহানি হয়েছে।

মোহাম্মদ রইস উদ্দিন আরজিতে উল্লেখ করেন, তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থক ও শুভাকাক্সক্ষী। তাজুল ইসলাম ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। ওই মামলার কারণে দেশে ও বিদেশে শেখ হাসিনার মর্যাদা ক্ষুন্ন হয়েছে। যার ফলে শেখ হাসিনার শুভাকাঙ্খী হিসেবে তিনি ব্যথিত, ক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত।

আরজিতে বর্তমান সরকারের আইন উপদেষ্টা ব্যরিস্টার মঈনুল হোসেনকে সাক্ষী হিসাবে উল্লে¬খ করা হয়। এতে বলা হয়, “মইনুল হোসেন বলেছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে একটি অদ্ভুত মামলা হয়েছে। একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের চাঁদাবাজির মামলা হতে পারে না।”