২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ ও র‌্যাংগস প্রপার্টিজসহ ৪৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব চেয়েছে রাজস্ব বোর্ড

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ ২৫ ব্যক্তির গত পাঁচ বছরের ব্যাংক হিসাবের বিবরণ চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

একই সঙ্গে রাজস্ব বোর্ড র‌্যাংগস প্রপার্টিজ,নাভানা রিয়েল এষ্টেট, পাকিজা স্পিনিং মিলস, প্রাণ ফুডস, প্রপার্টি ডেভেলপমেন্ট, ফিনিক্স পোলল্ট্রিসহ ২০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের বিবরণও চাওয়া হয়েছে।

১৫ মের মধ্যে ঢাকা মহানগরে অবস্থিত সবগুলো ব্যাংকে ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থায়ী, চলতি ও মেয়াদি হিসোবের বিবরণ জানাতে চিঠি দেওয়া হয়েছে।

২৬ এপ্রিল উপ কর কমিশনার সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের দাখিল করা আয়করের হিসাবের বাইরেও একাধিক আয়ের উৎস রয়েছে বলে তাদের বিরুদ্ধে আয়কর মামলা সঠিকভাবে নিষ্পন্ন করার জন্য গত ৫ বছরের ব্যাংক হিসাব বিবরণী প্রয়োজন।

চিঠিতে উল্লেখিত ব্যক্তিরা হচ্ছেন, লে. জেনারেল (অব.) এইচ এম এরশাদ (পরিচালক, পদাগঞ্জ কোল্ড স্টোরেজ লি.) মসিউর রহমান, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও একমাত্র মেয়ে ফারজিন কাদের চৌধুরী ( পরিচালক, কিউ সি হোল্ডিংস লি.) আওয়ামী লীগের সাবেক সাংসদ লোটাস কামালের ছেলে কাশফি কামাল ও মেয়ে নাফিসা কামাল (পরিচালক, প্রলেক্সসাস লোটাস কামাল লি.),ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ, নাজমুল হাসান, মনজুর কাদের, কাজী আবদুল হান্নান (পরিচালক পল্টন প্রপার্টিজ লিমিটেড), আবু নাসের, আবুল কাশেম (পরিচালক পান্না ইলেক্ট্রিনিক্স লি.), হাজী মকবুল হোসেন ভূঁইয়া (পরিচালক প্যাসিফিক স্পিনিং মিলস লি.), আশিষ কুমার সাহা, তপন কুমার সাহা, রতন কুমার সাহা, প্রতীমা রানী সাহা (পরিচালক,পিএন নিটওয়ার লি.), এম এ রহমান (পরিচালক সুয়েটারস লি.), শাহীন এম চৌধুরী (প্রাইম মেটাল প্রিন্টিং কো.) কামরুল হোসেন চৌধুরী ( পিএনএস প্রিন্টিং এন্ড প্যাকেজিং কো.) মিতুলী মাহবুব (প্রো-স্পোটস লি.) ,শেখ শফিকুল আলম, মোস্তাফিজুর রহমান খান, হাবিবুল হক, নাজিরুল হক (নতুনধারা হাউজিং কো.)।

প্র্রতিষ্ঠানসমূহ হচ্ছে-র‌্যাংগস প্রপার্টিজ লিঃ, রূপায়ন রিয়েল এস্টেট লিঃ, নাভানা রিয়েল এস্টেট লিঃ, নেপচুন প্রপাটিজ লিঃ, পাঞ্জেরী পাবলিকেশনস লিঃ, নীড় লিঃ, পাকিজা স্পিনিং মিলস লিঃ, প্রপার্টি ডেভেলপমেন্ট লিঃ, নগর হোমস লিঃ, নর্দান ফাউন্ডেশন লিঃ, প্রাসাদ নির্মান লিঃ, পিএনএস মিডিয়া কমিউনকেশনস লিঃ, পল্টন প্রপার্টিজ লিঃ, পল্লী প্রপার্টিজ লিঃ, পুষান বাংলাদেশ লিঃ, প্রাণ ফুডস লিঃ,পোস্টার এ্যাপারেলস লিঃ, ফিনিক্স, পোল্ট্রি লিঃ, রিয়া বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিঃ ও রাহাত রিয়েল এস্টেট লিঃ।