ঘুষ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল হক হীরাকে মঙ্গলবার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ক মোনায়েম জানান, ইউপি চেয়ারম্যান হীরার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায় পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, নারান্দি গ্রামের খোকন মিয়া বিদেশ থেকে স্ত্রী-সন্তানদের জন্য ১০ লাখ টাকা পাঠান বড় ভাই সিরাজ উদ্দিনের কাছে । কিন্তু বড়ভাই ওই টাকা না দেওয়ায় খোকন মিয়া সম্প্রতি বিদেশ থেকে ফিরে বিষয়টি যৌথবাহিনীর ক্যাম্পে জানায়। যৌথবাহিনী বিষয়টি নিষ্পত্তির জন্য ইউপি চেয়ারম্যান হীরাকে দায়িত্ব দেয়। কিন্তু চেয়ারম্যান এজন্য খোকনের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
মঙ্গলবার বিকেলে ইউপি চেয়ারম্যান পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় যৌথবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্র জানায়।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শ
