২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ব্যবসায়ী নিহত

দর্শনার শ্যামপুরে মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

স্থানীয় লোকজন জানান, সাইফুল ইসলাম শ্যামপুর মসজিদে মাগরিবের নামাজ পড়ে মোটর সাইকেলযোগে দর্শনায় ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সাইফুল ইসলাম ট্রেডার্সে যাচ্ছিলেন। সোয়া সাতটার দিকে শ্যামপুরের জোড়া বটতলা নামক স্থানে মোটর সাইকেল আরোহী দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে পালিয়ে যায়।

লোকজন তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে তিনি বেঁচে নেই বলে চিকিৎসক জানান।

সাইফুল ইসলাম চুয়াডাঙ্গার ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং সমিতির এর সহভাপতি।

দামুরহুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেননি।

পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।