বোমা হামলার নিন্দা জানিয়েছে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার রাত ৮টায় বার্তা সংস্থা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে তিনি বোমা হামলার ঘটনাকে গণবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড অভিহিত করে নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।
বিএনপির প্যাডে পাঠানো এবং দলের যুগ্ম মহাসচিব ও মূখপাত্র নজরুল ইসলাম খান স্বাক্ষরিত বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপির ঘোষিত অবস্থানের উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
তিনি বলেন, ‘‘ইসলাম শান্তির ধর্ম, ইসলামের নামে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ধর্মের চোখে এবং জনগনের বিচারে গ্রহণযোগ্য নয়।’’ তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পূনরাবৃত্তি না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
প্রসঙ্গত, জরুরি অবস্থা জারির পর এটাই গণমাধ্যমে পাঠানো খালেদা জিয়ার প্রথম বিবৃতি।
