পাবনায় অস্ত্র ও গুলি উদ্ধার
সদর উপজেলার পীরপুরে মঙ্গলবার ভোরে র্যাব সদস্যরা একটি এসএমজি, একটি এসএলআর, তিনটি ম্যাগজিন, ১২ রাউন্ড এসএমজির গুলি এবং ছয় রাউন্ড এসএলআর এর গুলি উদ্ধার করেছে।
সোমবার ঢাকায় গ্রেপ্তার হওয়া ‘চরমপন্থী’ নেতা কফিল মোস্তফার দেওয়া তথ্য অনুযায়ী ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১২ কমান্ডার মেজর আমজাদ হোসেন মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, সোমবার বিকেলে র্যাব-১২ সদস্যরা ঢাকার মীরপুর থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকার) পাবনা জেলার শীর্ষ নেতা কফিল মোস্তফাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পাবনা সদরের পীরপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাটির নিচে পলিথিনে মুড়িয়ে রাখা ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, কফিল মোস্তফার বিরুদ্ধে ১০টি হত্যাসহ মোট ২০টি মামলা রয়েছে।
