২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ক্যাডেট কলেজ ছাত্রের আত্মহত্যা

রাজশাহী ক্যাডেট কলেজের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে সহপাঠীরা বাথরুমের ভেতর থেকে পলাশ কুমার রায় নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

পলাশের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার যতীনারায়নপুর গ্রামে। তার বাবা দিনেশ চন্দ্র রায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার।

চারঘাট থানা পুলিশ জানায়, রাজশাহী ক্যাডেট কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র পলাশ থাকত কাশিম হাউসে। সোমবার ভোর ৫ টার দিকে সে বাথরুমে যায়। কিন্তু দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় কয়েকজন সহপাঠী খুঁজতে গিয়ে বাথরুমের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।

পরে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ থানায় খবর দিয়ে পুলিশ পলাশের লাশ উদ্ধার করে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পলাশের লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে। ওই চিঠিতে আত্মহত্যার কারণ হিসাবে ক্যাডেট কলেজের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারার কথা লেখা রয়েছে।

পলাশের আত্মহত্যার ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেনেন্ট কর্ণেল রেজাউল করীম। সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।