২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব বদলি

অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব পর্যায়ের ১০ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে একজন অতিরিক্ত সচিব এবং বাকি নয়জন যুগ্ম-সচিব রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 05:23 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব বদলি ও পদায়ন করা হয়।

সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মাসুদ আহমেদকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব এসএম আশরাফুল ইসলামকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান; ওএসডি যুগ্ম-সচিব জহিরুল হককে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক; ওএসডি যুগ্ম-সচিব রতন চন্দ্র ভৌমিককে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের সদস্য; ওএসডি যুগ্ম-সচিব তাপস কুমার রায়কে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম-সচিব এবং ওএসডি যুগ্ম-সচিব কাজী আখতার উদ্দিন আহমেদকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আয়েশা বেগমকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম-সচিব মুহাম্মদ আব্দুল হালিমকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য; যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের পরিচালক যুগ্ম-সচিব কামরুল আলম রব্বানীকে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক যুগ্ম-সচিব নিশিথ কুমার সরকারকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) সদস্য হিসেবে বদলি করা হয়েছে।