২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে টেম্পু চাপায় দুই শিশুর মৃত্যু

বরিশালের মুলাদীতে রোববার সন্ধ্যায় টেম্পুর চাকায় পিষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 10:10 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

এরা হচ্ছে শফিপুর ইউনিয়নের সোনামুদ্দিন বন্দরের আবদুর রাজ্জাক হাওলাদারের ছেলে আল আমিন (১০) এবং একই গ্রামের আবদুল হাই খলিফার ছেলে শিমুল (৯)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

মুলাদী থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রোববার সন্ধ্যায় আল আমিন ও শিমুল সোনামুদ্দিন ব্রিজ পার হওয়ার সময় মুলাদী থেকে মুন্সিরহাটগামী একটি টেম্পু তাদের চাপা দেয়। মুমূর্ষ আবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততোক্ষণে তারা মারা যায়।

পুলিশ টেম্পুটি আটক করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি।