আশুগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রুটে ৩ ঘণ্টা চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের কাছে একটি কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ায় রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার ফজলুর রহমান জানান, বিকেল ৪টার দিকে চট্টগ্রামগামী সিজেএসসি কনটেইনার ট্রেনটি লাইন চ্যুত হলে তিনটি রুটে চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত ট্রেনটি টেনে তোলার পর চলাচল আবার স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণে আন্তঃনগর মহানগর, জয়ন্তিকা, উপকূলসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে।
