২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ২ ভুয়া সেনা সদস্য ও শ্রীমঙ্গলে ১ পুলিশ আটক

চাঁদাবাজি করার সময় মানিকগঞ্জ ও শ্রীমঙ্গলে দুই ভুয়া সেনা সদস্য ও এক ভুয়া গোয়েন্দা পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার সন্ধ্যায় হরিরামপুর উপজেলার ধুলশুরা বাজারে সেনা সদস্য পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় সোহেল ও আরিফ নামে দুই প্রতারককে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সোহেল ও আরিফের বাড়ি হরিরামপুর উপজেলার তন্ত্রখোলা গ্রামে।

হরিরামপুর থানার উপ-পরিদর্শক ওয়াদুদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত সোহেলের কাছে সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে রোববার দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, গোয়েন্দা পুলিশ পরিচয়ে রোববার দুপুরে মির্জাপুর বাজারে চাঁদাবাজিকালে মাসুদ আহমেদ নামের একজনকে এলাকাবাসী আটক করে। পরে তাকে যৌথবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজ জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।