২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মিনুসহ তিন বিএনপির নেতার আগাম জামিন

চাঁদাবাজির মামলায় রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুসহ তিন বিএনপি নেতাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আদালত জানায়, আগামী দুই মাস বা এ মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের এই জামিন দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মেয়র মিনু, রাজশাহী মহানগর বিএনপি নেতা শফিকুল হক ও নজরুল হুদার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।

রাজশাহীর এভারগ্রিন মডেল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শামসুল ইসলাম খান চার লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মেয়র মিনুসহ ১১ জনের বিরুদ্ধে রাজপাড়া থানায় ২১ এপ্রিল একটি মামলা দায়ের করেন।

আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।