সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ৩ দিনের রিমান্ডে
পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার সাবেক সাংসদ মো. রফিকুল আনোয়ারের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করছে আদালত।
শুক্রবার রাত ২টার দিকে গুলশানের কাকলি এলাকায় হোটেল সী কুইন থেকে স্বয়ংক্রিয় পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকেল চারটায় রফিকুল আনোয়ারকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক মো. হেলাল উদ্দীন।
এ সময় অভিযুক্তের পক্ষে রিমান্ড আবেদন বাতিল করে তাকে জেল হাজতে পাঠানোর জন্য শুনানি করেন অ্যাডভোকেট সাফিউল আমিন। মহানগর হাকিম মিজানুর রহমান উভয় পক্ষের শুনানি গ্রহণ করে ওই রিমান্ড মঞ্জুর করেন।
