২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলাবাজারের চাল কালোবাজারে, গ্রেপ্তার ১

খোলা বাজারে বিক্রির চাল কালোবাজারে বিক্রির সময় গ্রেপ্তার হয়েছেন কলাপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খলিলুর রহমান। শনিবার দুপুর একটার দিকে কলাপাড়া বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 05:42 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওএমএস (খোলাবাজারে চাল বিক্রি) ডিলার খলিলুর রহমান দীর্ঘদিন ধরে কালোবাজারে চাল বিক্রি করত বলে অভিযোগ ছিল। এ তথ্য জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার দুপুরে বাজারে অভিযান চালিয়ে আট বস্তা চালসহ গ্রেপ্তার করে খলিলুর রহমানকে।

এ প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ কলাপাড়া নেছারিয়া মাদ্রাসার শিক্ষক আবুল হোসেনকেও ওই সময় গ্রেপ্তার করা হয়।