২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মামুনসহ ১৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে শনিবার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 03:09 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

কাবিখা প্রকল্প কমিটির সদস্য নাসিরনগরের ফান্দাউক ইউনিয়নের আতিকুরা গ্রামের মর্তুজা আলী বাদী হয়ে নাসিরনগর থানায় সকালে এ মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, বিএনপি–জামায়াত জোট সরকারের সময় আতিকুরা গ্রামের একটি রাস্তার উন্নয়নের জন্যে উপজেলা প্রশাসন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় নয় টন গম বরাদ্দ দেয়। কাজ শুরুর পর মামুন ও তার অনুসারীরা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা প্রকল্পের কাজ বন্ধ করে দেয়।

একই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নাসিরনগর থানায় মামুনের বিরুদ্ধে গত ২৫ এপ্রিল অপর একটি মামলা হয়। ওই মামলা করেন প্রকল্পের সদস্য সচিব আবদুল জলিল।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী জানান, উভয় মামলার তদন্ত চলছে।