২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

বান্দরবানে পৃথক দুটি অভিযান চালিয়ে পুলিশ শুক্রবার রাতে রাইফেলের ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 09:28 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন নবী বলেন, শহরের ক্যাচিংঘাটাস্থ দ্বিতীয় সাঙ্গু ব্রিজ এলাকা থেকে ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

অপরদিকে পুলিশ একই রাতে শহরের মধ্যমপাড়ায় অভিযান চালিয়ে এরশাদ, রেজাউল এবং কাশেম নামে তিনজকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তারের কারণ এখনও জানা যায়নি।