২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে শিশু ধর্ষণ, ধর্ষককে গ্রেপ্তার

ঢাকার ধামরাই উপজেলার রৌহা মোল্লাপাড়া গ্রামে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 09:06 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের নোবেল মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মেয়েটির বাবা অভিযোগ করেন, বুধবার দুপুরে প্রতিবেশী নোবেল মোল্লা তার মেয়েকে কোলে করে একটি ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি অচেতন হয়ে পড়লে নোবেল তাকে বাড়ির পাশে ফেলে রেখে চলে যায়। মুমূর্ষু অবস্থায় ওই দিনই তাকে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) হাবিবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এর পরই নোবেলকে গ্রেপ্তার করা হয়।