২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝোলা গুড় থেকে গাড়ির বিকল্প জ্বালানি উৎপাদনের সিদ্ধান্ত

ঝোলাগুড় থেকে গাড়ির বিকল্প জ্বালানি ফুয়েল ইথানল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশন এর আওতাধীন চিনি কলসমূহে ঝোলা গুড় থেকে ফুয়েল ইথানল তৈরি করবে সরকার।

প্রথম পর্যায়ে ‘কেরু এন্ড কোম্পানি’ চিনি কলে পরীক্ষামূলকভাবে ইথানল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদিত ফুয়েল ইথানলের কার্যকারিতা যাচাইয়ের জন্য গাড়ির টেস্ট ড্রাইভ পরিচালনা করে সন্তোষজনক ফল পাওয়া গেছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।

বৃহস্পতিবার শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি অর্থ বছর মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-র প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা জানান হয়।