২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনার উদীচী হত্যা মামলা ঢাকায় স্থানান্তর

২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী অফিসের সামনে বোমা মেরে ৪ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 08:03 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বৃহস্পতিবার দুপুরে এ মামলার ছয় আসামির মধ্যে জেএমবি’র শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা এবং সংগঠনের দুই শুরা সদস্য ইউসুফ আলী ও সালাহউদ্দিনকে দ্রুতবিচার আদালতে হাজির করা হয়।

বিচারক মো. আনোয়ার হোসেন আগামী ৬ মে পলাতক আসামিদের আদালতে উপস্থিত করার নির্দেশ দেন এবং অন্য মামলায় দুই আসামির ফাঁসি কার্যকর হওয়া সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেন।