২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর পাসপোর্ট অফিসে গ্রেপ্তারকৃতরা ৩ দিনের রিমান্ডে

জাল পাসপোর্ট তৈরি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আটক পাসপোর্ট অফিসের তিন কর্মকর্তা ও পাঁচ দালালকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 06:52 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক মো. জেহাদ জানান, রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হবে।

সোমবার যৌথবাহিনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শাহ মো. ওয়ালী উল্লাহ, অফিসের সুপার মো. মতিউর রহমান, মো. জসীম উদ্দিন ও শহীদুল ইসলাম এবং দালাল চক্রের পাঁচ সদস্য আবুল হোসেন সোহাগ সাহা, বিপ্লব কুন্ডু, গোপাল সাহা ও উজ্জ্বলকে গ্রেপ্তার করে।

সুনির্দ্দিষ্ট কোন অভিযোগ না থাকায় সহকারী পরিচালককে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয় এবং বাকি আটজনকে জরুরি ক্ষমতাবিধি আইন-২০০৭ এর ১৬ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।