২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে তিনটি বোমা উদ্ধার

জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নুর হোসেন খানের পরিত্যক্ত একটি পুকুর থেকে বৃহস্পতিবার তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 12:28 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

মুজিব নগর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ৬/৭ জন শ্রমিক পুকুরটি খননের সময় বড় কৌটায় লাল টেপে মোড়ানো তিনটি বোমার সন্ধান পায়। এ সময় কৌতূহল বশত একটি বোমা ছুঁড়ে মারলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়।

এসআই জানান, প্রতিটি বোমা প্রায় এক কেজির ওজনের। বোমাগুলো উদ্ধার করে নিয়ে এসে পুলিশ থানায় পানি ভর্তি বালতির মধ্যে রেখে দিয়েছে বলে জানান তিনি।