২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবিপ্রবি’র ছাত্র ও এলাকাবাসীর সংঘর্ষ, আহত ২০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র ও স্থানীয় দোকানদারদের মধ্যে বুধবার এক সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সন্ধ্যা সোয়া ৭টা থেকে সংঘর্ষ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 11:41 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ক্রিকেট ম্যাচ চলার সময় বল এক পথচারীর গায়ে এসে পড়লে ঘটনার সূত্রপাত হয়। বচসার এক পর্যায়ে কয়েকজন ছাত্র ওই পথচারীকে মারধর করে। সন্ধ্যায় ওই ছাত্রদের দুজনকে একা পেয়ে স্থানীয় দোকানদাররা মারধর করে। খবর পেয়ে ক্যাম্পাসের ছাত্ররা এসে ১০/১৫টি দোকান ভাঙচূর করে। এ সময় দোকানদারদের সঙ্গে সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সুলতান আহমেদ বলেন, বহিরাগতদের হামলায় ১৫/২০ জন ছাত্র আহত হয়েছে। পাঁচজনকে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হল সুশান, তাশিক, রুমন, মারুফ ও লাল্টু।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত হোসেন বলেছেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, ৬/৭টি দোকান ভাঙচুর হয়েছে।