২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে এক লাখ ৭০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় এ মামলা দায়ের করেন গাজী মাহবুবুল আলম নামের ঠিকাদার।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 11:33 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বাদী মাহবুবুল আলম এজাহার উল্লেখ করেন, ২০০৬ সালের ২১ ফেব্রুয়ারি আলাল একটি ঠিকাদারী কাজের মোট টাকার ১০ শতাংশ হিসাবে তার কাছে এক লাখ ৭০ হাজার টাকা দাবি করেন। তিনি একদিন পর আলালকে ওই টাকা দিয়ে আসেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ৩৮৫/৩৮৬ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-২ (বাবুগঞ্জ-উজিরপুর) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য।