সাভারের শীর্ষ সন্ত্রাসী ওসমান বাহিনীর প্রধান ওসমান গ্রেপ্তার
সাভারের শীর্ষ সন্ত্রাসী ওসমান বাহিনীর প্রধান ওসমানকে বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি পয়েন্ট থ্রি টু বোরের একটি রিভলবার, জাপানে তৈরি পয়েন্ট থ্রি টু বোরের একটি রিভলবার, পয়েন্ট থ্রি টু বোরের রিভলবারের গুলি ১ রাউন্ড এবং পয়েন্ট টু টু বোরের রিভলবারের গুলি ৩০ রাউন্ড।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-২ এর মেজর মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, ওসমান সাভার আমিনবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে হত্যা ও ধর্ষণসহ বহু অভিযোগ রয়েছে।
তিনি জানান, বুধবার বেলা ১২ টার দিকে ঢাকা জেলা জজ আদালতে হাজিরা শেষে আমিন বাজার ফেরার পথে রায়ের বাজার শহীদ বধ্যভূমির সামনে থেকে ওসমানকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বিকেল চারটার দিকে সাভার চাপড়া গ্রামের একটি বাগানের মাটি খুঁড়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
ওসমানকে বর্তমানে র্যাব-২ এর সাতমসজিদ ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
