২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত

জেলার কচুয়া উপজেলার পাথৈয় ইউনিয়নে বুধবার মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মিজান (২২) ও ইসহাক (১৬) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 06:21 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

এ ঘটনায় আহত অন্য দুই শ্রমিক জুয়েল (২০) ও স্বপনকে (১৮) কুমিল্লার দাউদকান্দিতে পুশাইতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাথৈয় ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচে সড়কে মাটি কাটার সময় চার শ্রমিক এর নিচে চাপা পড়েন। দুর্ঘটনায় মারা যান তাদের দুজন।